Tuesday, September 15, 2026

উদ্দেশ্যটাই আসল।

 

সমস্ত বিচারক আমাদের ছোট্ট প্রয়াসকে inspiration করে গেলেন”—
কথাটা শুনে ভালোই লাগল। ছোট্ট প্রয়াস যদি এত বড় অনুপ্রেরণা হয়ে থাকে, তাহলে অবশ্যই তার জন্য অভিনন্দন প্রাপ্য।

আপনার নানাধরনের ছোট ছোট প্রয়াস নিঃসন্দেহে প্রশংসনীয়। বহু বছর ধরেই আপনি একের পর এক ছোট ছোট প্রয়াস করে চলেছেনসেগুলির ধারাবাহিকতাও যথেষ্ট উল্লেখযোগ্য।

তবে মনে হচ্ছে, সেই ছোট ছোট প্রয়াসগুলি এখনও বড় কোনো রূপ নিতে পারেনি। তাই হয়তো এবার প্রয়াসটিকে একটু বড় করে দেখাতে ছোট করে গেরুয়া পরে নিতে হলো! 🙂

অবশ্য পোশাক নিয়ে আমার কোনো আপত্তি নেইগেরুয়া অত্যন্ত সম্মানের প্রতীক। কিন্তু গেরুয়ার মর্যাদা পোশাকে নয়, আচরণে; ভক্তির পরিচয় প্রচারে নয়, বিনয়ে।

আর বিচারকরা আপনারছোট্ট প্রয়াসকে inspiration করে গেলেন”—এটি নিঃসন্দেহে আপনার কাছে আনন্দের বিষয়। কিন্তু বিচারকদের উপস্থিতিকে নিজের কৃতিত্বের মাপকাঠি না বানিয়ে, তাঁদের আশীর্বাদকে যদি সত্যিই অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করা যায়, তাহলেই সেই উপস্থিতির প্রকৃত মর্যাদা রক্ষা হয়।

শেষ পর্যন্ত ছোট বা বড় প্রয়াস নয়
উদ্দেশ্যটাই আসল।

কেউ ছোট করে কাজ করেন এবং কাজটিই বড় হয়ে ওঠে;
আবার কেউ ছোট কাজকেও প্রচারের মাধ্যমে বড় করে দেখানোর চেষ্টা করেন।

সময়ই ঠিক করে দেয়কোনটি সত্যিই বড় ছিল, আর কোনটি শুধু বড় করে দেখানো হয়েছিল।

জয় গণপতি। সকলের মঙ্গল হোক।

 

No comments:

Post a Comment